“জা’নোয়ারেরও অধম, জু’তিয়ে সিধে করা উচিত…বামপন্থী হতেই পারে, কারুর পাকা ধানে মই দিতে যায়নি!” রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃ’ত্যুতে রাজনৈতিক আদর্শ টেনে, নেটিজেনদের অশ্লীলতা ও উল্লাসে তোপ কুণাল ঘোষের!

টলিপাড়ায় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। হঠাৎ এমন ঘটনা ঘটায় ভক্ত ও সহকর্মীরা মেনে নিতে পারছেন না। কিন্তু রাহুলের বামপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে কিছু নেটিজেন তাঁর মৃত্যুতে আনন্দ প্রকাশ করার চেষ্টা করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ধরনের আচরণ দেখে আর অচুপ থাকতে পারেননি তৃণমূল নেতা ও বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ। তিনি ফেসবুকে লিখেছেন, যারা রাহুলের রাজনৈতিক মতকে নিয়ে মৃত্যুতে হাসাহাসি করছে, তারা ‘জানোয়ারের অধম’।

কুণাল ঘোষ আরও বলেন, “রাহুল বামপন্থী হতে পারে, কিন্তু তিনি কখনও কারও ক্ষতি করেননি। একজন প্রতিভাবান অভিনেতা এবং শক্তিশালী লেখক ছিলেন তিনি। কিছু কুরুচিকর মানুষ সোশ্যাল মিডিয়াকে নোংরা করছে। এক যুবক দুর্ঘটনায় মারা গেল, আর যারা তার মৃত্যু নিয়ে খুনসুটি করছে, তাদের জুতিয়ে সিধে করা উচিত।” তিনি জানান, এই ধরনের অসভ্যতা নিয়ে নরমভাবে কিছু বলা সম্ভব নয়। তাঁর মতে, এমন সময়ে এই ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক।

কুণাল জানান, রাহুলের সঙ্গে তার পরিচয় হয়েছিল তাঁর প্রযোজিত ছবি ‘বালুকাবেলা ডট কম’-এ অভিনয়ের মাধ্যমে। ছবিতে রাহুল নায়কের চরিত্রে ছিলেন। কুণাল বলেন, “আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তিনি একজন প্রিয় অভিনেতা ছিলেন। যদি আমার জীবনীভিত্তিক ছবি তৈরি হয়, আমি চাই রাহুলই চরিত্রটি অভিনয় করুক।” এই মন্তব্যের পর রাহুলও কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কুণাল আরও বলেন, রাহুলের মৃত্যুর খবরে তার সমস্ত কাজ যেন থমকে গেছে এবং তিনি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

রাহুলের মৃত্যু ঘটে ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে। জানা গেছে, শুটিং চলাকালীন ওই দিন পুলিশি অনুমতি নেওয়া হয়নি এবং স্থানীয় থানাকেও জানানো হয়নি। ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তিনি সমুদ্রে ডুবে যান। ২৭ মার্চ থেকেই সেখানে শুটিং শুরু হয়েছিল। কীভাবে এবং কেন এমন দুর্ঘটনা ঘটলো তা নিয়ে এখনও নানা তথ্য ঘুরছে।

আরও পড়ুনঃ ‘থানাকে জানানোই হয়নি’ শুটিংয়ে অনুমতিই ছিল না, ভাঙা হয়েছে একাধিক নিয়ম! তালসারিতে রাহুলের মৃ’ত্যুকে ঘিরে বি*স্ফোরক দাবি পুলিশের! অভিনেতার ড্রাইভার বাবলুর বয়ানে, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, উদ্ধার করা হলে রাহুলকে দ্রুত দিঘা সাব-ডিভিশনাল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত অনুষ্ঠিত হবে। ঘটনাটি টলিপাড়ায় এবং নেটপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

You cannot copy content of this page